ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ১৩০লিটার চোলাই মদসহ আশরাফুল হক (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছ ঝিনাইদহ র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা নুরনগর মুন্নার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল হক চুয়াডাঙ্গা পৌর শহরের সুমিরদিয়া কলোনিপাড়ার সোহেল আলীর ছেলে।
জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা টার্মিনাল সংলগ্ন নুরনগর মুন্নার মোড়ে অভিযান চালায় ঝিনাদহ র্যাব-৬ এর ডিএডি ইমদাদুল হকসহ সঙ্গীয় ফোর্স। এসময় ওই আসামি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এসময় আসামির কাছ থেকে ১৩টি প্লাস্টিকের কন্টিনারে রাখা ১৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির নামে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে সদর থানা-পুলিশ।
