ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় রাবেয়া খাতুন নামের এক বৃদ্ধা হতদরিদ্র অসুস্থ নারীর পাশে দাঁড়িয়েছে আখচাষি কল্যাণ সমিতি। হতদরিদ্র রাবেয়া দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের তাজুল হোসেনের স্ত্রী। বার্ধক্যজনিত কারণে অর্থের অভাবে গতকাল বুধবার সকালে মা ও শিশু হাসপাতালের বারান্দায় তিনি কান্নাকাটি করছিলেন। এসময় আখচাষিদের অর্থে নির্মিত মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আ. হান্নান, সাধারণ সম্পাদক আ. বারি ও সহসভাপতি ওমর আলী উপস্থিত হয়ে হাসপাতালের ডা. মনিরুজ্জামান ছনির ফ্রি চিকিৎসায় আখচাষি কল্যাণ সমিতির পক্ষ থেকে ওষুধ কেনার জন্য নগদ ২ হাজার টাকা দেওয়া হয়।
