ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনায় ৮০ বোতল ফেনসিডিলসহ শাকিলা বেগম (৫৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী শাকিলা দর্শনা থানার কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের স্কুলপাড়ার গাজু মোল্লার স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দর্শনা থানার (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ফোর্স নিয়ে দর্শনা থানাধীন চণ্ডিপুর গ্রামের স্কুলপাড়ার গাজু মোল্লার বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বাড়ির উঠানে পুতে রাখা ৮০ বোতল ফেনসিডিলসহ গাজু মোল্লার স্ত্রী শাকিলা বেগমকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে পুলিশ গতকালই মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
