মুজিবনগরে গত এক বছরে ১৯৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত

আপলোড তারিখঃ 2021-01-07 ইং
মুজিবনগরে গত এক বছরে ১৯৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে গত এক বছরে ১৯৭ জন যক্ষ্মা রোগী শনাক্ত করেছে উপজেলা ব্র্যাক অফিস। এর মধ্যে সুস্থ হয়েছের ৮৭ জন। ডিআর (ড্রাগ রেজিস্টেন্স) রোগী ফিরোজা (৪০) সম্পূর্ণ সুস্থ হয়েছেন। নতুন করে ডিআর রোগী শনাক্ত হয়েছেন একজন। তিনি হচ্ছেন মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে আক্কাস আলী (৭৪) । উপজেলা ব্র্যাক কর্মকর্তা (পিও) জাহাঙ্গীর আলম জানান, উপজেলার চারটি ইউনিয়ন মহাজনপুর, বাগোয়ান, দারিয়াপুর ও মোনাখালী ইউনিয়নের মোট ১৯৭ জন রোগী শনাক্ত করা হয়েছে। তার মধ্যে বাগোয়ান ইউনিয়নের ফিরোজা খাতুন (৪০) ৯ মাস চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। নতুন করে ডিআর রোগী শনাক্ত হয়েছে মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত আ. রহিম সরদারের ছেলে আক্কাস আলী (৭৪)। ১৯৭ জন রোগীর মধ্যে ৮৭ জন সুস্থ হয়েছেন। এসব রোগীদের সুচিকিৎসা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)