মেহেরপুরে সিএইসসিপি কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2021-01-07 ইং
মেহেরপুরে সিএইসসিপি কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইসসিপি কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকবাল বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে আলোচনা সভা শেষে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইসসিপি কর্মীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস পুরস্কার বিতরণ করেন। এসময় বক্তব্য দেন ডা. তানভিরা নিশাত ফাতিমা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, আবু সামাইন প্রমুখ। পরে পিরোজপুর পশ্চিমপাড়ার আফরোজ খাতুনকে ১ম, বুড়িপোতার ফরিদুজ্জামানকে ২য় এবং ইসলামপুরের আবু মুছা করিমকে ৩য় পুরস্কার প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)