আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2021-01-07 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় হালিম নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় ওসমানপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মৃত নাজির উল্লাহর ছেলে মাদক ব্যবসায়ী মো. হালিমকে (৪০) মাদক বিক্রয়ের সময় হাতে-নাতে আটক করে। এসময় তাঁর দেহ তল্লাশি করে ৪ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। আটকের পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হালিমকে মাদক ব্যবসার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)