প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি পালন

আপলোড তারিখঃ 2021-01-07 ইং
প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে ছাত্রলীগের রক্তদান কর্মসূচি পালন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘দানের বড় দান রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান’ এই প্রতিপাদ্যে রক্তদান কর্মসূচি পালন করেছে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রক্তদান করেন। রক্তদান কর্মসূচিতে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম, জেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক এজাজ আহমেদ, সহ-সম্পাদক নূরে আলম আকিন, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)