ওরাও বাঁচতে চায় সংগঠন পক্ষ থেকে বলদিয়া গ্রামে সড়ক দূর্ঘটনায় : নিহত ও আহতদের মাঝে অনুদান দেয়া হয়েছে

আপলোড তারিখঃ 2017-04-13 ইং
ওরাও বাঁচতে চায় সংগঠন পক্ষ থেকে বলদিয়া গ্রামে সড়ক দূর্ঘটনায় : নিহত ও আহতদের মাঝে অনুদান দেয়া হয়েছে ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: গত ২৬ মার্চ দামুড়হুদা উপজেলার জয়রামপুর বটতলায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৩জন নিহত ও ৬টি আহত হতভাগ্য শ্রমিক পরিবারের মাঝে নগদ টাকা ও সেলাই মেশিন ও চাউল দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বড়বলদিয়া স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এসমস্ত অনুদান দেয়া হয়। ওরাও বাঁচতে চাই সংগঠনের সভাপতি ফয়সাল বীন আসহাব উৎসবের সভাপতিত্বে অনুদান সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক প্রকাশক তছিরুল আলম মালিক ডিউক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি বরকত আলী, ওরাও বাঁচতে চাই সংগঠনের সাধারণ সম্পাদক ইউপি সদস্য হযরত আলী, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক হানিফ মন্ডল, আওয়াল হোসেন, কিবরিয়া আজম, আশাদুল। প্রধান অতিথি সম্পাদক ডিউক বলেন বড়বলদিয়া গ্রামের যে সকল সহজ সরল মানুষ গুলো আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য সকলে দোয়া করবেন। ১৩টি পরিবরকে দাঁড় করাতে হবে এবং যাঁরা আহত হয়েছে তাদের কে সুস্থ্য করে তুলতে সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। ৮টি পরিবারের মধ্যে যে সকল আহত ব্যাক্তিরা এখনো হাসপাতালে আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে। মানুষ হিসাবে নিহত ও আহত পরিবারের সহযোগিতা করা আমাদের সকলের কর্তব্য। এসময় তিনি ওরাও বাঁচতে চাই সংগঠনের এমন মহৎ উদ্যোগকে প্রশাংসা ও দীর্ঘায়ু কামনা করেন। ওরাও বাঁচতে চায় সংগঠনের অন্যদের মধ্যে ছিলেন সহসভাপতি শাহিন রেজা, ইসতিয়াক আহম্মেদ, ওয়াজিদ সানি, সাধারণ সম্পাদক সায়েদুল মুরসালিন মালিক আকাশ, যুগ্নসম্পাদক সাহারিয়া আজমির ইমন, জনি হোসাইন, আবিদুল হাসান লিখন, তানভির উচ্ছাস, প্রচার প্রম্পাদক রনি বিশ্বাস, প্রন্থ ও  প্রকশানা সম্পাদক ফাহিম, সাংস্কৃতিক সম্পাদক নাফিজা সিদ্দিকা, অর্থ বিষায়ক সম্পাদক সুদিপ সাহা,  ক্রীড়া সম্পাদক নিরব, স্কুলছাত্র বিষায়ক সম্পাদক সাকিব রহমান, তথ্য ও প্রযুক্তি বিষায়ক সম্পাদতক সাব্বির আহম্মেদ, মহিলা বিষায়ক সম্পাদক দোলন রহমান, আপ্যায়ন বিষায়ক সম্পাদক সান প্রমুখ। আলোচনা শেষে নিহত প্রতিটি পরিবারের মাঝে নগদ ৯ হাজার টাকা, একটি করে সেলাই মেশিন ও ১ বস্তা চাউল ও আহত পরিবারের মাঝে সাড়ে ৪হাজার টাকা ও এক বস্তা চাউল দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)