গাংনীতে সাংবাদিকদের সঙ্গে নৌকা প্রার্থীর মতবিনিময়

আপলোড তারিখঃ 2021-01-07 ইং
গাংনীতে সাংবাদিকদের সঙ্গে নৌকা প্রার্থীর মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় গাংনী উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী আহম্মেদ আলী মেয়র আশরাফুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ‘সে বাইরে থেকে বহু সন্ত্রাসী নিয়ে এসে নির্বাচন পরিচালনা করছে। কালো টাকার বিনিময়ে বহু মানুষকে কিনছে। এতে নির্বাচন বিধি লঙ্ঘন হচ্ছে। নির্বাচনে এ কালো টাকার প্রভাব পড়বে। আমাদের নেতা-কর্মীদের সন্ত্রাসী, বহু মামলার আসামি বলে উল্লেখ করা হচ্ছে। কে বা কারা সন্ত্রাসী ও হত্যার মামলার আসামি, তা চিনিয়ে দিলে ভালো হয়। তিনিসহ কিছু সাংবাদিক দলকে বিভ্রান্ত করে আমাদের হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপবাদ দিচ্ছে। সে যা বলবে, তাই লিখতে হবে, তা ঠিক না। এতে আমাদের চরিত্র হরণ হচ্ছে। আমরা যেভাবে ভোট চাচ্ছি, তা সারা দেশে বিরল। স্বতন্ত্র প্রার্থী মেয়র আশরাফুল ইসলাম নিজেকে যুবলীগ দাবি করে। কিন্তু এ দাবি বানোয়াট। সে যে সকল কাগজপত্র দেখায়, তা তার জাল করা কাগজ। আর সে যদি যুবলীগের সদস্য হয়, তাহলে তাকে আমরা ভোট করতে মানা করেছি। যদি না শুনে, তাহলে আমরা তার ব্যবস্থা নেব। আমরা তাকে শাসন করব। তখন সাংবাদিকরা প্রশ্ন করবেন না।’ নির্বাচনের মাইক ভাঙচুর প্রসঙ্গে নেতারা বলেন, ‘নির্বাচনের আগেই হেরে যাওয়ার কালচারের বহিঃপ্রকাশ। এখন পর্যন্ত পাওয়ার পার্টি কোনো পাওয়ার প্রদর্শন করে নাই। আমরা আচরণবিধি রক্ষায় শ্রদ্ধাশীল। কিন্তু স্বতন্ত্র প্রার্থী আমাদের বিরুদ্ধে মাইকে হাত দেওয়ার অভিযোগ তুলে ভোটারদের মিথ্যা সিমপ্যাথি পাবার চেষ্টা করছে।’ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আহম্মেদ আলী, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান শিপু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)