ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
জীবননগরে মাধ্যমিক বিদ্যালয়ের অনুর্ধ-১৪ বছর বয়স্ক বালকদের মধ্যে নক আউট পদ্ধতিতে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলার মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে দলীয় ও ব্যক্তিগত পুরস্কার তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন ও ৭ নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন খান। অনুষ্ঠানে গঠনমূলক বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
