ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মুজিবনগরে নিরাপদ খাদ্যের ওপর মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শিবপুর ও বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার এ অভিযান পরিচালনা করেন। এসময় মুদিখানার দোকানে মেয়াদোত্তীর্ণ বিড়ি, ফ্রিজে খাদ্যদ্রব্যের সাথে কাচা মাংস রাখার অপরাধে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের হাসান স্টোর ও টুটুল স্টোরে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ সকল মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন জেলা খাদ্য পরিদর্শক মো. তরিকুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের একটি চৌকশ টিম।
