চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে তফসিল ঘোষণা

আপলোড তারিখঃ 2021-01-06 ইং
চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে তফসিল ঘোষণা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৩ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে এই তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের সাথেই ১ নম্বর ওয়ার্ডের সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের পর ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী কামরুজ্জামান বেল্টু মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)