গাংনীতে ছাগল চুরির অপবাদে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-01-06 ইং
গাংনীতে ছাগল চুরির অপবাদে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ছাগল চুরির অপবাদে হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তিতে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলার করমদি গ্রামে মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত হাফিজুল ইসলাম করমদি গ্রামের মঝেরপাড়ার রেজাউল ইসলামের জামাই। খবর স্থানীয় ব্যক্তিরা আহত হাফিজুল ইসলামকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। জানা যায়, গত সোমবার করমদি গ্রাম থেকে একটি ছাগল হারিয়ে যায়। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় গ্রামের কয়েকজন হাফিজুল ইসলামকে ছাগল চুরিরর অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)