মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মুদি ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2021-01-06 ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মুদি ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে দুই মুদি ব্যবসায়ী হাসান স্টোর ও টুটুল স্টোরের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার। অভিযানে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের বিজ্ঞাপন বোর্ড রাখার অপরাধে ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত কনা বিড়ি, ও হাকিমপুরী জর্দা রাখার অপরাধে দোকান মালিক হাসানুজ্জামান ও বাচেনা খাতুতের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রন আইন ২০০৫ এর ধারা ৫, অনুযায়ী জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন জেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম ও মুজিবনগর থানা পুলিশের একটি চৌকশ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)