বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ

আপলোড তারিখঃ 2021-01-06 ইং
বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার টঙ্গী গোপালপুর থেকে রেশমা খাতুন (২৬) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। তবে পরিবারের দাবি, তিনি অপহরণ হয়েছেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ রেশমা খাতুন সদর উপজেলার টঙ্গী গোপালপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে ও একই উপজেলার মোমিনপুর গ্রামের আনোয়ারুল ইসলাম আনুর স্ত্রী। রেশমার পিতা মনিরুল ইসলাম জানান, ‘শনিবার বিকেলে রেশমা শ্বশুর বাড়ি মোমিনপুর থেকে আমার এখানে বেড়াতে আসে। সোমবার জামাতা মোবাইল ফোন করে বাড়ি যেতে বলে। বিকেলে তাকে পিরোজপুর গ্রামের সার্থক আলীর অটোরিকশায় তুলে দেওয়া হয়। সন্ধ্যাতেও সে বাড়ি পৌঁছায়নি বলে জামাতা জানায়। রাতে অটো চালকের সাথে যোগাযোগ করা হলে অটোচালক সার্থক জানায়, মাঝ রাস্তায় তার অটো নষ্ট হয়ে যায়। এসময় তাকে অপর একটি অপরিচিত অটোরিকশায় তুলে দেওয়া হয়। মেয়ের হাতে ও গলায় স্বর্ণালঙ্কার আছে। মঙ্গলবার পর্যন্ত তার অবস্থান জানতে না পেরে মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ২১৮, তারিখ ০৫/০১/২০২১।’ রেশমার স্বামী আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘আমি আশঙ্কা করছি কেউ তাকে অপহরণ করেছে।’ মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, এ বিষয়ে রেশমার বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)