চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আহ্বায়ক হলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-01-06 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আহ্বায়ক হলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: এডহক কমিটির নিকট চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিদায়ী কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদুল হক মুন্সীর সভাপতিত্বে কার্যকরী কমিটি ও এডহক কমিটির সদস্যগণের উপস্থিতিতে সাহিত্য পরিষদ কার্যালয়ে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় এডহক কমিটির আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ কমিটির অন্য সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবগঠিত কমিটির সাফল্য কামনা করে বিদায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ও এডহক কমিটির আহ্বায়ক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মূল্যবান বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনছার আলী, কাজল মাহমুদ, রিচার্ড রহমান, সিরাজ উদ্দিন, হোসেন মোহাম্মাদ ফারুক, জাকির হোসেন, জাহিদ জীবন, আব্বাসউদ্দিন, অ্যাডভোকেট বজলুর রহমান, নজমুল হেলাল, গোলাম কবীর মুকুল, আদিল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আনছার আলী। অনুষ্ঠানের শুরুতে সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক সদ্যপ্রয়াত জেড আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, মরহুম জেড. আলমের স্মরণে আগামী শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)