সরিষাডাঙ্গা গ্রামের নতুন মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ফারুক চেয়ারম্যান

আপলোড তারিখঃ 2021-01-05 ইং
সরিষাডাঙ্গা গ্রামের নতুন মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন ফারুক চেয়ারম্যান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গায় নতুন খেলার মাঠ ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে সরিষাডাঙ্গা উত্তরপাড়া মাঠে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে টাইগার স্পোর্টিং ক্লাব। সরিষাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম জোয়ার্দ্দার সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে নতুন মাঠ ও টুর্নামেন্টের উদ্বোধন করেন মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুণ সফল ব্যবসায়ী প্রকৌশলী রাসেল আরেফিন পলাশ, মিথুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিথুন আহমেদ, হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর ডা. আবু জাহিদ মাসুম, নীলমণিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও খাদিমপুর ইউনিয়ন পরিষদের সচিব মুছাব আলী ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ মারুফ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন মোমিনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সরিষাডাঙ্গার মেম্বার পদপ্রার্থী আলমগীর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)