আলমডাঙ্গায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-01-05 ইং
আলমডাঙ্গায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল সকালে আলমডাঙ্গা উপজেলা ডাকবাংলার সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিকেলে ডাকবাংলা থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মহিউদ্দিন সাইকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন কৃষক লীগের সাবেক সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম শফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন দ্বিপক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফ হোসেন দুদু, সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, সদস্য মাহাবুবুর রহমান ও কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল রানা শাহীন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম সরোয়ার শামীম। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেমি রেজা তপনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আলম হোসেন, কাজী চন্দন, রুবেল হোসেন, শেখ ইমতিয়াজ, নিপ্পন, শামীম, শাহারিয়ার, তপু, মাসুম বিল্লাহ, নাহিদ হাসান, সাগর, মিয়াদ হোসেন, রুদ্র, রাফসান, বাপ্পী, মিলন, সলক, প্রান্ত, রুবেল, সজীব, জুয়েল রানা সনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)