সুসজ্জিত জেলা পুলিশের গাড়িতে পৌঁছে দিলেন বাড়ি

আপলোড তারিখঃ 2021-01-05 ইং
সুসজ্জিত জেলা পুলিশের গাড়িতে পৌঁছে দিলেন বাড়ি ছবির ক্যাপশন:
অবসরে এ যাওয়া সহকর্মীর প্রতি পুলিশ সুপার জাহিদুল ইসলামের মমত্ববোধ নিজস্ব প্রতিবেদক: অবসরে পিআরএল’এ যাওয়া সহকর্মীর প্রতি মমত্ববোধ দেখিয়ে সুসজ্জিত জেলা পুলিশের গাড়িতে জেলা পুলিশের আরআই (পুলিশ ইন্সপেক্টর) আহাম্মদ আলীকে বাড়ি পৌঁছে দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সরকারি চাকরির নির্দিষ্ট বয়সসীমা অতিক্রান্ত হওয়ায় জেলা পুলিশের আরআই আহাম্মদ আলী পিআরএল’এ গমন করলেন। পুলিশ বাহিনীতে সুদীর্ঘ ৩৮ বছর নিজের মেধা, শক্তি, যোগ্যতা, কর্মদক্ষতার স্বাক্ষর রেখে নিজ বাড়ি গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু বিদায় বেলায় এমন সুন্দর উপহার তাঁকে বিস্মিত করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা ও সুসজ্জিত সরকারি গাড়িতে তাঁর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। এছাড়াও তাঁকে সম্মাননা স্মারকসহ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বন কর্মকর্তাগণসহ সর্বস্তরের সহকর্মীরা উপস্থিত ছিলেন। যার ফলে একদিকে যেমন তিনি এবং তাঁর পরিবার আনন্দিত হয়েছেন, অন্যদিকে তাঁর সামাজিক মর্যাদা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। বিদায়ী পুলিশ পরিদর্শক আহাম্মদ আলী তাঁর অভিব্যক্তি প্রকাশ করে বলেন, পুলিশ বাহিনীতে এটি একটি বিরল দৃষ্টান্ত। চাকরি জীবন শেষে সম্মানের সাথে বিদায় নেওয়া নিঃসন্দেহে সকলের জন্য অত্যন্ত আনন্দের। অনেক সময় এমনও হয়েছে ‘ডিউটি শেষ করে ব্যারাকে ফিরে সহকর্মীকে না দেখে কোথায় গিয়েছে জানতে চাইলে পরে জানতে পেরেছি সে আজ পিআরএল গেছে’। সেই দিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করছি।’ চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘অবসরে গমন করলেও আপনি আমাদেরই পরিবারের সদস্য। বাকি জীবন পুলিশ বাহিনীর সাথেই থাকবেন। নিজের শরীর এবং পরিবারের সকল সদস্যের প্রতি খেয়াল রাখবেন।’ পুলিশ পরিদর্শক (আরআই) আহাম্মদ আলী ১৯৬২ সালে গাইবান্ধা জেলার সদর থানার দক্ষিণ জিদারী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে সততা, নিষ্ঠা, আন্তরিকতা, কর্মদক্ষতা এবং নিজ বাহিনীর প্রতি দায়িত্ববোধের কারণে তিনি ৪ (চার) বার পদোন্নতি প্রাপ্ত হন। বর্তমানে তিনি পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে চাকরিরত অবস্থায় অবসরে গমন করলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)