আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪-৬ ডিগ্রিতে

আপলোড তারিখঃ 2021-01-04 ইং
আসছে তীব্র শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪-৬ ডিগ্রিতে ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে একটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসময়ে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস জানাতে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল রোববার (৩ জানুয়ারি) বিশেষজ্ঞ কমিটির সভার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। কৃষি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দু’একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও আগামী তিন দিনে রাতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রোববার ঢাকায় ১০ দশমিক ৬ ডিগ্রি এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)