দর্শনা পৌর নির্বাচনে মেয়র পদে ৩, সাধারণ সদস্য ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন প্রার্থী বৈধ ঘোষণা

আপলোড তারিখঃ 2021-01-04 ইং
দর্শনা পৌর নির্বাচনে মেয়র পদে ৩, সাধারণ সদস্য ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন প্রার্থী বৈধ ঘোষণা ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির/ওয়াসিম রয়েল: আগামী ৩০ জানুয়ারি দর্শনা পৌরসভা নির্বাচনে যাচাই-বাছাইয়ের শেষ দিনে মেয়র পদে ৩ জন প্রার্থী, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। বৈধতা পাওয়া তিনজন মেয়র প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে মতিয়ার রহমান, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকে হাবিবুর রহমান বুলেট ও স্বতন্ত্র প্রার্থী আশকার আলী। গতকাল রোববার বিকেল ৫টায় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহাম্মেদ এ ঘোষণা দেন। জানা যায়, ১৪ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে প্রত্যেক প্রার্থীরা ব্যাপকভাবে নিজেদের প্রচার-প্রচারণা করতে শুরু করেছে। ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র তোলার শেষ দিন ও ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ের শেষ দিনে বৈধতা তিনজন প্রার্থীকে মেয়র প্রার্থী হিসেবে বৈধতা দিয়েছে। বৈধতা পাওয়া সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আজিজুর রহমান, খালেকুজ্জামান খালেক, নাসির উদ্দীন ও আনোয়ার হোসেন। ২ নম্বর ওয়ার্ডে সোহল রানা, এনামুল কবির ও আব্দুল কুদ্দুস। ৩ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, রবিউল হক ও আনোয়ারুল ইসলাম। ৪ নম্বর ওয়ার্ডে সোহেল মিয়া, হাবিবুল্লাহ বাহার, আব্দুর রাজ্জাক, মনির সর্দার ও রফিকুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডে রাজিবুল ইসলাম, আব্দুল মিয়া, লুৎফর রহমান, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম ও লাল্টু খান, ৬ নম্বর ওয়ার্ডে হারুন অর রশিদ, কামরুল হুদা, রেজাউল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে আয়নাল হক, কানচু মতবর, সাব্বির হোসেন মিয়া ও মোস্তাফিজুর রহমান। ৮ নম্বর ওয়ার্ডে বাবলু আক্তার, শরীফ উদ্দীন, নাসির উদ্দীন, চাঁদ মাস্টার ও বিল্লাল হোসেন এবং ৯ নম্বর ওয়ার্ডে বালুর রহমান, সাইদুর রহমান, মঈন উদ্দীন, জহিরুল ইসলাম, আজিজুল হক ও জাহাঙ্গীর আলম। এছাড়া মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন শাহিদা বেগম, ফাহিমা খাতুন, আম্বিয়া খাতুন, সুরাতন খাতুন, জাহানারা খাতুন, বিলকিস খাতুন, শিউলী আক্তার ও সেলিনা পারভিন। একই সঙ্গে প্রার্থীতা বাতিল হয়েছে মামুন নামের একজন প্রাথীর। কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁর প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ। এদিকে আসন্ন নির্বাচন কেমন হবে তা নিয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ জানান, ব্যালটের মাধ্যমে ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে ৮২টি বুথে ২৭ হাজার ৫২০ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এদরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১৩ হাজার ৫৭২জন এবং নারী ভোটার রয়েছেন ১৩ হাজার ৯৪৮ জন। এবারের নির্বাচনে পুরুষ অনুযায়ী নারী ভোটারসংখ্যা বেশী। ৩ই জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই শেষ হয়েছে। আগামী ১০ জানুয়ারী পর্যন্ত প্রার্থীরা তাঁদের প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ পাবে এবং ৩০ জানুয়ারী ভোটগ্রহন ও ফলাফল প্রকাশ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)