গাংনীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

আপলোড তারিখঃ 2021-01-03 ইং
গাংনীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের প্রচার মাইক ভাংচুর ও ভ্যান চালককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে গাংনীর ১ নং ওয়ার্ড বাঁশবাড়ীয়াতে এ ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। প্রচার মাইকের ভ্যান চালক মহাসিন আলী জানান, ১নং ওয়ার্ড বাশবাড়ীয়াতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের (জগ) প্রতীকের প্রচারণা চালাচ্ছিলাম। এসময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহমেদ আলীসহ লোকজন আমাকে মাইক বন্ধের জন্য বলে। আমি প্রচার মাইক বন্ধ করলেও তারা আমাকে মারধর করে মাইক ভাঙচুর করে এবং আমার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় আমার পকেটে থাকা ৪ হাজার ৭শ টাকা হারিয়ে যায়। পরে ভাঙচুরকৃত মাইক তুলে নিয়ে মেয়রের বাড়িতে যায়। স্বতস্ত্র মেয়র প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে আমার প্রচার মাইক চলছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে বাশবাড়ীয়া ১ নং ওয়ার্ডেও চলছিল। এসময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর নেতৃত্বে আমার প্রচার মাইক ভাঙচুর ও ভ্যান চালক গাড়াডোব গ্রামের আব্দুলের ছেলে মহাসিন আলীকে মারধর করে। আমি এ ব্যাপারে গাংনী থানা, জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগের জন্য প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহম্মেদ আলী জানান, বিষয়টি আমার জানা নেই। জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আহম্মেদ আলী জানান, এখন পযর্ন্ত লিখিত কোনো অভিযোগ আমি পায়নি। লিখিত অভিযোগে সুনির্দিষ্ট করে বলতে হবে কারা এবং কোথায় এ ঘটনা ঘটিয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)