চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-01-03 ইং
চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকায় লাদীন (১৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পৌর এলাকার বুজরুকগড়গড়ি বাড়িধারা পাড়ায় এ ঘটনা ঘটে। আহত লাদীন পৌর এলাকার মুন্সিপাড়ার আজিজুল হক বুদোর ছেলে। আহত লাদীনের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন আগে এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী আবু শামার সাথে লাদীনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। গতকাল লাদীন এলাকার বাড়িধারা পাড়ায় মোবাইলে ফ্লেক্সিলোড করেতে যায়। এসময় প্রতিবেশী বাবলা মৃধার ছেলে আবু শামা, বেল্টুর ছেলে বকুল ও আব্দুল হামিদ বাঙ্গালের ছেলে স্বপন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আহত লাদীনের অবস্থা আশঙ্কামুক্ত। তার পিঠে একাধিক সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়েছে।’ এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)