ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় আবু হানিফ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের শ্যামপুর গ্রামের মাদ্রাসাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন আলি। কারাদণ্ড প্রাপ্ত আবু হানিফ শ্যামপুর গ্রামের মাদ্রাসাপাড়ার মৃত চাঁদ আলির ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামপুর গ্রামের মাদ্রাসাপাড়ার অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ আবু হানেফকে হাতেনাতে আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ। আটকের পরে বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলিকে অবহিত করলে, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবন ও ব্যবসার অপরাধে আবু হানিফকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
