মেহেরপুরে মেয়র কাপ কিশোর ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-01-03 ইং
মেহেরপুরে মেয়র কাপ কিশোর ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেয়র কাপ কিশোর ক্রিকেট টুর্নামেন্টে কুষ্টিয়া বাসার ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় কুষ্টিয়া বাসার ক্রিকেট একাডেমি মেহেরপুর ক্রিকেট একাডেমিকে (এম কে এস পি) ৫ উইকেটে পরাজিত করে। শনিবার সকালে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এম কে এস পি নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইস্তি ও হাসিবুল উভয়েই সর্বোচ্চ ৪৩ রান করে। কুষ্টিয়া বাশার একাডেমির পক্ষে মাসুম ৩টি, সোয়াদ ২টি উইকেট লাভ করে। ১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুষ্টিয়া বাশার ক্রিকেট একাডেমি ২২ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে লিমন সর্বোচ্চ ৬৬ রান এবং রোহান ৩০ রান সংগ্রহ করে। এম কে এস পি’র ইস্তি ৫ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৩টি এবং কাসাব ও হাসিবুল ১টি করে উইকেট লাভ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)