ঠান্ডু ফকিরসহ দুজন আটক : গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-03 ইং
ঠান্ডু ফকিরসহ দুজন আটক : গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার হাতিকাটায় ফকিরের আখড়ায় পুলিশের অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার হাতিকাটার ঠান্ডু ফকিরের আখড়া থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- হাতিকাটা পূর্বপাড়ার বজলুর রহমানের ছেলে আব্দুল মমিন (২৩) ও একই এলাকার মৃত ফটিক মন্ডলের ছেলে ঠান্ডু ফকির (৪৫)। জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গতকাল সদর থানার পুলিশ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। মাদকবিরোধী অভিযানে সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদের নেতৃত্বে সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায়সহ সঙ্গীয় ফোর্স হাতিকাটা এলাকার ঠান্ডু ফকিরের আখড়াতে অভিযান চালান। এ সময় ঠান্ডু ফকিরসহ আব্দুল মমিন নামে দুজনকে আটক করে তাদের শরীর তল্লাশি করলে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এবিষয়ে সদর থানার অফির্সা ইনচার্জ (ওসি) আবু জিহাদ বলেন, ‘মাদকবিরোধী অভিযানে দুজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করেছে। আজ রোববার তাদের আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)