শৈলকুপায় ২২০ পিস ইয়াবাসহ চুয়াডাঙ্গার আকবর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-01-03 ইং
শৈলকুপায় ২২০ পিস ইয়াবাসহ চুয়াডাঙ্গার আকবর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের শৈলকুপায় র‌্যাব-৬ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২০পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চার টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল স্কোয়াড কমান্ডার এএসপি এইচ. এম. শফিকুর রহমানের নেতৃত্বে শৈলকুপা থানাধীন ভাটই বাজারস্থ নাসির মেশিনারীজ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলা শহরের সিনেমাহলপাড়ার মো. আবুল কাশেমের ছেলে আকবর আলী নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে ২২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)