ভারতীয় গরুসহ মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-02 ইং
ভারতীয় গরুসহ মদ, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা ও গরু উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার রাত একটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আ. মমিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত সুলতানপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ২১ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১১ হাজার ৯ শ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একই দিন সকাল সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক তৈবুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হুদাপাড়া গ্রামের মেহগনি বাগান হতে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৮ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অপর েিদক, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. ফারুক হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বারাদী গ্রামের মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া মদ চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। একই দিন বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রায়হান উদ্দিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের মাঠ থেকে ১টি ভারতীয় গরু আটক করেন। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। আটককৃত গরু দর্শনা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)