ভালোবাসার বন্ধনের উদ্যোগে মানবতার দেওয়াল স্থাপন

আপলোড তারিখঃ 2021-01-02 ইং
ভালোবাসার বন্ধনের উদ্যোগে মানবতার দেওয়াল স্থাপন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা চটকাতলায় ভালোবাসার বন্ধনের উদ্যোগে মানবতার দেওয়াল স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় এ মানবতার দেওয়ালের উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজল। এ সময় ওসি মাহবুবুর রহমান কাজল বলেন, ‘ভালোবাসার বন্ধনের সদস্যদের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি প্রচণ্ড শীতে মানুষের পাশে দাঁড়ান, তাহলে এলাকার দরিদ্র মানুষগুলো শীতের কবল থেকে কিছুটা হলেও রেহায় পাবে। দরিদ্র মানুষের জন্য সপ্তাহে অথবা মাসে এক দিন করে চিকিৎসা দেওয়া ও খাবারে ব্যবস্থা করা যায় কি না, এটাও ভেবে দেখা উচিত। আমিও তাদের পাশে থাকতে চাই।’ এসময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও কেরু চিনিকলের নিরাপত্তা কর্মকর্তা গিয়াস উদ্দিন পিনা, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, গোলাম কিবরিয়া আজম, ভালোবাসার বন্ধনের সভাপতি সাইফুল ইসলাম পল্টু, সাধারণ সম্পাদক মিয়া নুর-নবী মো. সুমন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কেরু হাইস্কুলের শিক্ষর রাসেল আহম্মেদ শাওন, সদস্য আসহাবুল আলম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)