সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় অবস্থিত প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয় প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে কম্বল করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিকুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর। এছাড়াও উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, এস এম আব্দুল মোমিনম জীবন প্রমুখ।
