কালীগঞ্জে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতায় ক্যারাভান রোড শো’র উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-01-01 ইং
কালীগঞ্জে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতায় ক্যারাভান রোড শো’র উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ এবং পরিচ্ছন্ন খাদ্য গ্রহণ করুন’ স্লোগানে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা শীর্ষক ক্যারাভান রোড শো’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্যারাভান রোড শো’র উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। রোড শো’র উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সূচন্দন মণ্ডল, জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা রাসেলসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই। সুস্থ থাকতে হলে পরিচ্ছন্ন খাবার গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আমরা যে পাত্রে খাদ্য গ্রহণ করি, সেই পাত্র ও গ্লাসও জীবাণুমুক্ত করে খেতে হবে। নয়ত খাবারের গুণগত মান নষ্ট হয়ে যাবে। তাই সর্বসাধারণের জনসচেতনতা প্রয়োজন। আর জনসচেনতা বৃদ্ধি করতে কাজ করছে সরকার ও নিরাপদ খাদ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা শহরে জনসচেতনা বৃদ্ধি করতে কাজ করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনুষ্ঠান শেষে করোনা মোকাবিলায় উপস্থিত সকলের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)