অভয়ারণ্য ঘোষণা সময়ের দাবি

আপলোড তারিখঃ 2021-01-01 ইং
অভয়ারণ্য ঘোষণা সময়ের দাবি ছবির ক্যাপশন:
জীবননগরের উথলী হলো পাখিদের নিরাপদ আবাসস্থল আহম্মাদ সগীর: আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের গুরুত্ব অনেক। পাখিকে বলা হয় প্রকৃতির অলংকার। পাখি পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। পাখির বিষ্ঠা ফসিল জমিতে উর্বরতা বৃদ্ধি করে। পাখির কিচিরমিচির ডাক আমাদের মনকে করে সজিব প্রকৃতিকে করে সুন্দর। কিন্তু বিগত কয়েক বছর ইয়ার গান, কারেন্ট জাল, বিষ টোপ, ফাঁদ পেতেসহ বিভিন্নভাবে পাখি শিকারের ফলে এদের সংখ্যা দিনদিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। পাখির গুরুত্ব উপলব্ধি কর ‘পাখি প্রকৃতির অলংকার, পাখি ছাড়া প্রকৃতি অসুন্দর’ এই প্রতিপাদ্যে সামনে রেখে জীবননগর উপজেলার উথলী গ্রামকে পাখির অভায়ারণ্য তৈরি করতে পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গাছে গাছে পাখির নীড় বেঁধে দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। গণমাধ্যমকর্মী এস এম শাফায়েতের পরিকল্পনায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে রাবা ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাগো নিউজ-২৪ এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও জীবননগর উপজেলা লোকমোর্চার সহসভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, হিজলগাড়ি প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের প্রতিষ্ঠাতা শামিম হোসেন মিজি, ভিএসও-প্রথম আলো স্বেচ্ছাসেবী পদকপ্রাপ্ত প্রকৃতি সংরক্ষক ও স্বেচ্ছাসেবক বখতিয়ার হামিদ। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক এস এম শাফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজু। উথলী গ্রামকে পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়বিক্রয়সহ পাখি নিধনের জন্য কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)