চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-01 ইং
চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে দর্শনা থানার শ্যামপুর গ্রামের অভিযান চালিয়ে আক্তার হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করে বিজিব। একই দিন মধ্যরাত সাড়ে তিনটার দিকে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। আটক আক্তার হোসেন দর্শনা থানার দোস্তপুর গ্রামের সাহাব উদ্দীনের ছেলে ও শাহিন দর্শনা জয়নগর গ্রামের বারত শেখের ছেলে। উদ্বারকৃত ফেনসিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয় এবং আটক আক্তার হোসেনকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)