মেহেরপুরে শতভাগ ধূমপানমুক্ত মুক্তিযাদ্ধা আহাম্মদ আলী কলেজ

আপলোড তারিখঃ 2021-01-01 ইং
মেহেরপুরে শতভাগ ধূমপানমুক্ত মুক্তিযাদ্ধা আহাম্মদ আলী কলেজ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাকবিরোধী জোটভুক্ত সংগঠন আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটিকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাতদ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা নিষিদ্ধ, প্রচারণার অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন করা হয়। রোড পেইন্টিং কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি ঘোষণা দেন এই প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন তামাকজাত দ্রব্যের দোকান থাকবে না, এই ঘোষনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শাহীউদ্দীন, প্রভাষক জাহিদুল আলম হিটু, রফিকুল আলম বকুল, আশরাফুল হক, স্থানীয় বাটা প্রতিনিধি আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক এমএ হাসান সুমন, সাংবাদিক সিরাজুদ্দোজা পাভেল, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা তৌহিদ উদ দৌলাসহ কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)