নবনির্বাচিত কাউন্সিলর চাঁদকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2021-01-01 ইং
নবনির্বাচিত কাউন্সিলর চাঁদকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
বর্ষবরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা সমীকরণ প্রতিবেদক: ২০২০ সালকে বিদায় এবং ২০২১ সালকে বরণ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় ক্লাবের সদস্যরা সাংবাদিক সহকর্মী চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান চাঁদকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলার সক্রিয় সাংবাদিকদের এ মিলনমেলায় শুভেচ্ছা জানাতে উপস্থিত হন চুয়াডাঙ্গা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুস্তার জামিল এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য হাফিজুল আলম মালিক বাবু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক শেখ সেলিম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাজান কচির সঞ্চালনায় অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খুস্তার জামিল এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য হাফিজুল আলম মালিক বাবু সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছা জানান এবং সব সময় সাংবাদিকদের পাশে থেকে তাঁদের কল্যাণ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের সভাপতি সরদার আল আমিন বলেন, ‘২০২০ এর শেষ লগ্নে সহকর্মীদের সাথে কিছুটা সময় কাটানো, ক্লাব সদস্যের অর্জনকে একসাথে উপভোগ করাসহ বেশ কিছু উপলক্ষকে একত্রিত করে আমরা একত্রিত হয়েছি। আগামীতেও আমরা আগের মতে একসাথে সহমর্মী হয়ে থাকতে চাই।’ অনুষ্ঠানে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রেসক্লাব সদস্য কামরুজ্জামন চাঁদ নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা। এসময় ক্লাবের সদস্যরা সহকর্মী চাঁদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক শেখ সেলিম, এম এম আলউদ্দিন, এম এ মামুন, আবুল হাশেম, আহাদ আলী মোল্লা, ইসলাম রকিব এবং এসময় নবনির্বাচিত পৌর কাউন্সিলর সাংবাদিক কামরুজ্জামান চাঁদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)