চুয়াডাঙ্গায় স্ত্রীকে জবাইয়ের চেষ্টা, স্বামী আটক

আপলোড তারিখঃ 2020-12-31 ইং
চুয়াডাঙ্গায় স্ত্রীকে জবাইয়ের চেষ্টা, স্বামী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় দোলন অধিকারী (২৫) নামের এক নারীকে জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী জসিম অধিকারীর বিরুদ্ধে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কালি ভান্ডারদহ গ্রামের হিন্দুপাড়ায় এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার দুই ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্ত জসিম অধিকারীকে ঝিনাইদহ থেকে আটক করে। দোলন অধিকারী শুনিল অধিকারী মেয়ে ও জসিম অধিকারী চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের কালি ভান্ডারদহ গ্রামের হিন্দুপাড়ার কানু গুসাইয়ের ছেলে। আহত দোলন অধিকারীর প্রতিবেশীরা অভিযোগ করে বলে, দীর্ঘদিন যাবত পারিবারিক খুটিনাটি বিষয়ে স্বামীর সঙ্গে দোলনের বিবাদ চলে আসছিল। বেশ কিছুদিন আগে জসিম অধিকারীর বাবা কানু গুসাই অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে পরিবারে অশান্তি শুরু হয়। এদিকে সকালে দোলন অধিকারীকে ধারালো ডেগার দিয়ে নিজ ঘরে জবাইয়ের চেষ্টা করেন স্বামী জসিম। দোলন অধিকারীর চিৎকার করলে তাঁরা ছুটে যেয়ে মূমুর্ষু অবস্থায় দোলনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। দাম্পত্য জীবনে তাঁদের ছোট দুইটা মেয়ে আছে। এর আগে জসিম অধিকারী সেলুনের কাজ করতেন। এদিকে, গতকাল দুপুরেই দোলন অধিকারীর পিতা বাদী হয়ে জামায় জসিম অধিকারিকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক আহসান ও গোলাম সরোয়ার ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালাই। পরে বেলা ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে অভিযুক্ত জসিম অধিকারীকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, ‘বুধবার সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী দোলন অধিকারীকে ধারালো ডেগার দিয়ে কুপিয়ে ও জবাইয়ের চেষ্টা চালায় স্বামী জসিম অধিকারী। ঘটনার দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম অধিকারীকে ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত দোলন অধিকারীর পিতা বাদী হয়ে জামাই জসিম অধিকারীকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানার একটি মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, দোলনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর গলার রগ কেটে গেছে। ক্ষতস্থানে অসংখ্য সেলাই দেওয়া হয়েছে। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)