নতুন বছরে স্বৈরতান্ত্রিক আ.লীগ সরকারকে সরানোর শপথ

আপলোড তারিখঃ 2020-12-31 ইং
নতুন বছরে স্বৈরতান্ত্রিক আ.লীগ সরকারকে সরানোর শপথ ছবির ক্যাপশন:
মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করল বিএনপি সমীকরণ প্রতিবেদক: ইংরেজি নতুন বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে সরানোর প্রতিজ্ঞা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, ‘এ বছর শেষ হচ্ছে। আগামী বছরে আসুন আমাদের সবার একটাই সংকল্প হবে, শপথ হবে ঐক্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দানবীয় সরকার, এই স্বৈরতান্ত্রিক সরকার, একনায়কতান্ত্রিক সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করব জনগণের নির্বাচনের মধ্য দিয়ে। আসুন সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।’ এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান বিএনপি মহাসচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে বিএনপি। দিনটি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মহানগরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। এদিকে, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। মেহেরপুর: মেহেরপুরে ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। ঝিনাইদহ: `` ঝিনাইদহে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে বিএনপি। গতকাল বুধবার সকালে শহরের এইচএসএস সড়কের বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াহেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, সদর থানার বিএনপির আহ্বায়ক অ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সদস্যসচিব আলমগীর হোসেন, বিএনপি নেতা আশরাফুল ইসলাম পিণ্টু, মোফাজ্জেল মুন্সী, টোকন জোয়ার্দ্দারসহ অন্যান্যরা। বক্তারা ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)