আ.লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
আ.লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য হলেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই’র সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। গত রোববার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। ৬০ সদস্যবিশিষ্ট কমিটিতে কাজী আকরাম আহম্মেদকে চেয়ারম্যান ও মো. ছিদ্দিকুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। দ্বিতীয় মেয়াদে সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা এই কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। দেশীয় জুয়েলারি খাতে অনন্য ভূমিকা রেখে চলেছেন দিলীপ কুমার আগরওয়ালা। তাঁর সফল নেতৃত্বে এ দেশের জুয়েলারি খাতে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। চুয়াডাঙ্গার সফল এই ব্যবসায়ী নেতা ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজিক কাজেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ বিষয়ে দিলীপ কুমার বলেন, ‘প্রথমেই আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)