আলমডাঙ্গায় দুই পাখিভ্যান চোর আটক

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
আলমডাঙ্গায় দুই পাখিভ্যান চোর আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় পাখিভ্যান চুরি করে পালানোর সময় দুই চারকে হাতেনাতে আটক করেছে সাধারণ জনগন। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গার নওদাবন্ডবিল গ্রামে এঘটনা ঘটে। আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেহালা মোড়ের মফিজুল হক টুলুর ছেলে সোহানুর রহমান সোহান (২২) ও ফুলবগাদী গ্রামের ইদগাপাড়ার হারুন আলীর ছেলে ফারুক হোসেন (২২)। জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে নওদাবন্ডবিল গ্রামের মোমিনের ছেলে আশরাফুল তার ব্যাটারি চালিত পাখিভ্যান বাড়ির সামনে রেখে বাড়ির ভিতরে যায়। সুযোগ পেয়ে সোহান ও ফারুক পাখিভ্যানটি চুরি করে নিয়ে পালানোর চেষ্ঠা করে। এসময় আশরাফুলসহ প্রতিবেশিরা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ডামোস গ্রাম থেকে তাঁদেরকে আটক করে। পরে গণধোলাই শেষে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। এবিষয়ে আশরাফুলর বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)