মেহেরপুরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
মেহেরপুরে দুই ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুরে টেলিসামাদ (৪৫) ও বাবু (৩৮) নামের দুভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত সোমবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বারাদী ইউনিয়নের মোমিনপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহতদেরকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই ভাই মোমিনপুর পশ্চিমপাড়ার লুৎফর আলীর ছেলে। জানা যায়, মোমিনপুর পশ্চিম পাড়ার লুৎফর আলী ও আমির আলী আপন দুই ভাই। দুই ভায়ের পরিবারের মধ্যে পারিবারিক দন্দ চলছে কয়েক মাস ধরে। তারই জেরে উভয় পরিবারের মধ্যে গতকাল বিকেলে মাঠে গিয়ে আলুর জমির ভিতর দিয়ে হাটাহাটি নিয়ে আমির আলী দুই ছেলে বিপ্লব (২৮) ও জুলফিকারের (২০) সঙ্গে টেলিসামাদ ও বাবুর কথা কাটাকাটি হয়। এরই রেশ ধরে গতকাল বিপ্লব, জুলফিকার ও গরীবুল্লার ছেলে সজল মিলে টেলিসামাদ ও বাবুকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। জখম গুরুত্বর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুই ভঅইকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে বারাদী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী বলেন, হামলার ঘটনায় আহতরা বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত সন্দেহে বারাদী ক্যাম্প পুলিশ আজিজুল নামের একজনকে আটক করেছে। বাকীরা বর্তমানে পলাতক রয়েছে। মামলা রুজু হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)