মেহেরপুরের বারাদীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
মেহেরপুরের বারাদীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বারাদি মেহেরপুর ক্যাম্পাস ও বারাদি বাজার এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএডিসির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এস এম রেজাউল হুদা যুগ্ম-পরিচালকের (পাটবীজ) সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম অঞ্চল যশোর যুগ্ম-পরিচালক (পাটবীজ) শেখ শহীদুল্লাহ, উপ-পরিচালক (বীপ্র) হাসমত আলী মিয়া, উপ-পরিচালক (খামার) হাফিজুল ইসলাম, উপ পরিচালক (আলু বীজ) একেএম মিনহাজুল ইসলাম চৌধুরী, উপ-পরিচালক (ক. গ্রো.) এনামুল হক, উপ পরিচালক (সবজি বীজ) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী পরিচালক (ডাল ও তৈল বীজ ক. গ্রো.) জিয়াউর রহমান, সহকারী পরিচালক নাহিদুল ইসলাম ও কামরুল হাসান, উপ-সহকারী পরিচালক (খামার) বি এম মাহমুদ হাসান, উপ-সহকারী পরিচালক (পাট বীজ) ডি এম হুমায়ুন কবির, আলাউদ্দিন শেখ, মাহাতাব উদ্দীন, মানিক হোসেন, আক্কাস আলী, হেলাল, হালিম, রাজ্জাক, আব্দুল মজিদ প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুকে এদেশের লাল-সবুজের পতাকা ও মানচিত্রের শ্রষ্টা হিসেবে অবহিত করে বলেন, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা করা মানে বাংলাদেশের মানচিত্র কে অস্বীকার করা। তাই বিএডিসির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা ও অবমাননার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)