আন্দুলবাড়ীয়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় শিশু জখম

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
আন্দুলবাড়ীয়ায় মোটরসাইকেলের দুর্ঘটনায় শিশু জখম ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় মোটরসাইকেলের ধাক্কায় রিংকি খাতুন (৪) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আন্দুলবাড়ীয়ার অনন্তপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের নিকট এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শিশু অনন্তপুর গ্রামের শান্তর মেয়ে। জানা যায়, গতকাল বিকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল রিংকিকে ধাক্কা দিলে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে রিংকি গুরুত্বর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা গুরুত্বর জখম অবস্থায় রিংকিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)