জীবননগরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্মারকলিপি প্রদান

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
জীবননগরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের পাঁচ দফা দাবি পূরণের লক্ষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেরসকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের জেলা আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, উপজেলা আহ্বায়ক এস এম আকরাম হোসেন ও নাজমুল আলম মানিক। স্মারকলিপিতে ৩য় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রধান এবং শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে ৩য় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা/অফিস সুপার প্রদান এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করা, শিক্ষা মন্ত্রণালয় প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি/গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত উচ্চতর পদে পদোন্নতির ব্যবস্থা করাহস সকল এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)