জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে কীটনাশক ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে কীটনাশক ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে এক কীটনাশক ব্যবসায়ীকে ক্যাশ মেমো ও কোম্পানির কর্তৃত্বপত্র না থাকায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বাঁকা ব্রিক্স ফিল্ড মোড়ে অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাঁকা ব্রিক্স ফিল্ড মোড়ের সার ও কীটনাশক ব্যবসায়ী বাঁকা আশতলাপাড়া গ্রামের গফুর মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম বায়ার কোম্পানির এন্ট্রাকল কীটনাশক অবৈধভাবে আমদানি করে বিক্রি করছেন। এমন অভিযোগে বায়ার কোম্পানির ডিস্ট্রিবিউটর আ. রহমান, কোম্পানির কৃষিবিদ জি এম মাসুদুর রহমান ও এফ এ বিল্লাল হোসেন শহিদুল ইসলামের দোকানে পৌঁছে বিষয়টি অবগত হয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান। অভিযোগের ভিত্তিতে কৃষি অফিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে জানালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন অভিযোগের ভিত্তিতে বাঁকা ব্রিক্স ফিল্ডে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের বিচারক কীটনাশক দ্রব্যাদি আইন ১৯৭১ এর ২১ এর ‘ক’ ধারায় ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)