চুয়াডাঙ্গায় ৫০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী মিণ্টু আটক

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
চুয়াডাঙ্গায় ৫০ লিটার মদসহ মাদক ব্যবসায়ী মিণ্টু আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৫০ লিটার চোলাই মদসহ মিণ্টু (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মিণ্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা টার্মিনাল এলাকায় অভিযান চালায় ঝিনাদহ র‌্যাব-৬ এর ডিএডি ইমদাদুল হকসহ সঙ্গীয় ফোর্স। এসময় ওই আসামি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এসময় আসামির কাছ থেকে ৫টি প্লাস্টিকের কন্টিনারে রাখা ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির নামে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে জানিয়েছে সদর থানার পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)