ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বির (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের কালুর ছেলে সাব্বির দেড় মাস পূর্বে একই ইউনিয়নের কেষ্টপুর গ্রামে বিয়ে করেন। তিনি গত কয়েকদিন আগে তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। গতকাল মঙ্গলবার সাব্বির তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার কথা থাকলেও গত সোমবার সন্ধ্যায় শ্বশুরের দেওয়া টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গায় পোশাক কিনতে যান। পথের মধ্যে বোয়ালমারী মাঠের নিকট মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে সাব্বিরসহ তাঁর বন্ধুরা গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সাব্বিরের দুই বন্ধু আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
