মুজিবনগরে ৭ বোতল ফেনসিডিলসহ একজন আটক

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
মুজিবনগরে ৭ বোতল ফেনসিডিলসহ একজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগরে ৭ বোতল ফেনসিডিলসহ আইয়ুব হোসেন নামের এক যুবত আটক হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর কেদারগঞ্জ বাজার থেকে তাঁকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। আটক আইয়ুব হোসেন কুষ্টিয়া টেইলার্সের মালিক আনন্দবাস গ্রামের লিয়াকত আলীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা আইয়ুব হোসেনকে আটক করে মুজিবনগর থানা পুলিশ। আইয়ুব হোসেনে সঙ্গে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাসেম বলেন, আসামি আইয়ুব টেলার্স ব্যবসার পাশাপাশি ফেন্সিডিল ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)