জেহালায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের ৪ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
জেহালায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচজনের ৪ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার জেহালা বাজারে ফুটপাত দখল করে ব্যাবসা ও রাস্তা দখল করে বালি রাখার অপরাধে ৫ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেহালা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক অবরোধ করে ব্যাবসা করার অপরাধে মুন্সিগঞ্জ গড়গড়ি গবিন্দপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে ইদ্রিস আলীকে ৫শ টাকা, জেহালার ইদ্রিস আলীর ছেলে সাজেদুলকে ৫শ টাকা, জেহালার মৃত আইন্দিনের ছেলে মন্টু মিয়াকে এক হাজার টাকা, চুয়াডাঙ্গা সুবদিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আলমগীরকে এক হাজার টাকা, জেহালার নিতাই চান্দ পালের ছেলে বিশ্বজিৎকে এক হাহার টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী অফিসার সড়ক দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে এরুপ কাজ থেকে বিরত থাকা এবং দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)