মেহেরপুরে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
মেহেরপুরে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে দুই সাংবাদিককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। পরে তাঁদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই সাংবাদিক হলেন- মেহেরপুরে প্রবীন সাংবাদিক মিজানুর রহমান ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না। মুজাহিদ মুন্না জানান, মেহেরপুর সদর উপজেলার মদনা গ্রামে আমার চাচা শ^শুর আতিয়ার রহমান পিন্টুর জমি রয়েছে। সেই জমির সাথেই রয়েছে জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. ইমতিয়াজ বিন হারুন জুয়েলের জমি। তিনি সেই জমিতে যাতায়াতের জন্য জোর করে পথ চায়। কিন্তু পথ না দেওয়ায় আজ সকালে মিথেনের নেতৃত্বে দুইটা মোটরসাইকেলযোগে রিয়াদ, সালাম, তপন সহ জমি দখল বাহিনী ওখানকার স্থাপনা ভাঙচুর করে। এরপর মিথেনের মোবাইল নম্বর থেকে আমার শ^শুরকে মেহেরপুরে এসে দেখা করতে বলে। আমি ও আমার চাচা শ^শুর পিন্টু তাদের সাথে দেখা করে বিষয়টা নিয়ে কথা বলতে যাই। এসময় মিথেনের নেতৃত্বে কয়েকজন যুবক আমাদের রাস্তা ছেড়ে দেবার জন্য চাপ দেয়। আমরা প্রতিবাদ জানালে তারা আমাকে বেধড়ক মারধর করে। এর পরে আমরা সেখান থেকে পালিয়ে এসে আমার চাচা সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানকে নিয়ে বড় বাজারে আজিম মেডিকেল হলের সামনে আসলে পুনরায় রিয়াদ, আশরাফ, মিথেন সহ ২০-২৫ জনের একটি দল আমার চাচা ও আমাকে আবারও মারপিট করে। এসময় অন্যান্য সাংবাদিকদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে যেয়ে আমার চাচা সাংবাদিক মিজানুর রহমানকে উদ্ধার করে। এদিকে, গতকাল সন্ধ্যায় এ নিয়ে একটি মিমাংসার সিদ্ধান্ত হয়। মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা বলেন, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন তাদের বন্ধু। তাই মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিক নেতাদের বন্ধুর সম্মানে ও মেহেরপুরের ভাবমুর্তি রক্ষার্থে বিষয়টি মিমাংসা করা হচ্ছে। পরে দোষীদের থেকে মুচলেকা নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)