গাংনীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2020-12-30 ইং
গাংনীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুবং ঃড় ুড়ঁঃয’ এর সার্বিক সহযোগিতায় গাংনী এতিমখানা চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ‘কিশোরের ডাক’ নামের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। চৌগাছা দারুল ইয়াতিম এতিমখানা সুপারিনটেনডেন্ট রইচ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। সাংবাদিক রফিকুল ইসলাম বকুলের সঞ্চালনায় সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবদুল্লাহ আল নোমান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, ওয়ালটন শোরুমের স্বত্বাধিকারী মাহবুবুল বারী সাজু, এতিমখানা শিক্ষক দেলোয়ার হোসেন, `কিশোরের ডাক` এর সদস্য ইসান ফয়সাল, তমা, রিপন, নিরব, সৈকত, শুভ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)